হাবিপ্রবিতে সিনিয়র জুনিয়র কথা কাটাকাটি নিয়ে রাতভর সংঘর্ষ, আহত ১০

১১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১১:৫০ AM
হাবিপ্রবি

হাবিপ্রবি © টিডিসি সম্পাদিত

সিনিয়র জুনিয়র কথা কাটাকাটির জেরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের দুইটি গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বরাতে সংঘর্ষে প্রায় ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলের দুইটি অংশের (নূর হোসেন এবং এক্সটেনশন) ২৪ এবং ২৫ ব্যাচের দুই শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেট সংলগ্ন রাস্তায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা বাকবিতন্ডায় রূপ নেয় এবং ওই দুই শিক্ষার্থীর সাথে আরও শিক্ষার্থী জড়িয়ে পড়ে। এরপর তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। 

রাতভর সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর শিক্ষকদের উপস্থিতিতেই শিক্ষার্থীরা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় হামলাকারী শিক্ষার্থীদের মাথায় হেলমেট, হাতে লাঠি দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক সংঘর্ষের পর এক্সটেনশন হলের শিক্ষার্থীরা নিজ হলে ঢুকে পড়ে এবং হল গেটে তালা ঝুলিয়ে দেয়। 

শিক্ষার্থীদের অন্য পক্ষ এসময় হলের টিভিরুমে জানালার গ্লাস এবং নামফলক ভাঙচুর করে। এসময় প্রশাসনের দায়িত্বরত শিক্ষকরা হলের সামনে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ৪টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওআন বলেন, পুরোটা সময় আমরা ঘটনাস্থলে ছিলাম এবং শেষরাতের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। দুই পক্ষকে নিয়েই উপাচার্য স্যারের সাথে আজকে মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত হবে এ ঘটনায় পরবর্তীতে কী ব্যবস্থা নেয়া হবে।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9