পরিবার ছেড়ে ক্যাম্পাসেই ঈদ করবেন মাভাবিপ্রবির ৫৪ আনসার সদস্য

২০ মার্চ ২০২৬, ০৯:০৪ AM , আপডেট: ২০ মার্চ ২০২৬, ১০:২৩ AM
দায়িত্বরত আনসার সদস্যরা

দায়িত্বরত আনসার সদস্যরা © ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবার-পরিজন ছাড়াই ঈদ উদযাপন করতে যাচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৫৪ জন আনসার সদস্য।  গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধের পর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পেলেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা ক্যাম্পাসেই অবস্থান করছেন।শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের মূল ফটকসমূহ ও হলের প্রবেশদ্বারে তারা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আনসার কমান্ডার হাবিব জানান, 'মাভাবিপ্রবিতে মোট ৬৯ জন আনসার সদস্য কর্মরত থাকলেও তাদের মধ্যে ১৫ জন ঈদের ছুটিতে বাড়িতে গেছেন। বাকি ৫৪ সদস্য ক্যাম্পাসে থেকেই নিজ দায়িত্ব পালন এবং ঈদ উদযাপন করবেন ।'

তিনি আরও বলেন, 'পরিবারের সঙ্গে ঈদ কাটানোর ইচ্ছা থাকলেও দায়িত্বের জায়গা থেকে তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে আছেন। ঈদের দিনও তারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন, যাতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত হয়। যদিও পরিবারের বাইরে ঈদ উদযাপন করা কিছুটা কষ্টের তবে সহকর্মীদের সাথে কর্তব্য পালনের মাধ্যমে সেই শূন্যতা কিছুটা লাঘব করার চেষ্টা করবেন তারা।'

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের সময় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যদের একটি বড় অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই দায়িত্ববোধ ও ত্যাগ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।

সব মিলিয়ে, ঈদের ছুটিতে  প্রিয়জনদের অনুপস্থিতির মধ্য দিয়েও নিঃশব্দে দায়িত্ব পালন করে যাচ্ছেন মাভাবিপ্রবির আনসার সদস্যরা।

৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬
রাজধানীতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
  • ৩০ আগস্ট ২০২৬