‎রুয়েটের আবাসিক হলের কক্ষে আগুন, অগ্নিনির্বাপক যন্ত্রে নিয়ন্ত্রণ

০৯ মার্চ ২০২৬, ০৪:৫১ AM
আগুনের ঘটনা

আগুনের ঘটনা © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ শহীদুল ইসলাম হলের একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাতের ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) ‎সন্ধ্যা নাগাদ হলের ১০৪ নম্বর কক্ষে ঘটে বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় নামাজের পর হলের একটি কক্ষে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি লক্ষ্য করে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হন শিক্ষার্থীরা এবং দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা নেন।

‎এ বিষয়ে রুয়েট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আপন উদ্দিন বলেন, সন্ধ্যায় নামাজের পরে রুমে ঢুকে পোড়া গন্ধ পাচ্ছিলাম। রুম থেকে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখি ধোঁয়া। এরপর দেখি ১০৪ নম্বর রুম থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে জানালা খুলে বুঝতে পারি ভেতরে আগুন লেগেছে। সবাইকে ডেকে রুমের তালা ভেঙে দেখতে পাই খাটের নিচে আগুন জ্বলছিল।

‎শিক্ষার্থীরা জানান, তাৎক্ষণিকভাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস আলমের তৎপরতায় কার্বন ডাই-অক্সাইড সম্বলিত অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ধোঁয়া থেকে তীব্র ও অস্বাভাবিক গন্ধ পাওয়ায় প্রাথমিকভাবে কেমিক্যালজাতীয় কোনো কিছুর গন্ধ বলে ধারণা করা হয়। তবে শিক্ষার্থীদের ধারণা, ইলেকট্রিক্যাল কোনো যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

‎দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ব্যাগের ভেতরের সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর হলের শিক্ষার্থীদের মধ্যে কিছু সময়ের জন্য চঞ্চলতা সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9