শিক্ষামন্ত্রীর সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ PM
শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যবিপ্রবি উপাচার্য

শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যবিপ্রবি উপাচার্য © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন যবিপ্রবি উপাচার্য।

এদিন উপাচার্য শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অগ্রগতি, একাডেমিক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে যবিপ্রবির ইতিবাচক অবস্থান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। 

তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিক অগ্রগতি বজায় রাখার আহ্বান জানান এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9