নিয়োগে অনিয়মের অভিযোগ: যবিপ্রবিকে ইউজিসির চিঠি

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ PM
নিয়োগে অনিয়মের অভিযোগ: যবিপ্রবিকে ইউজিসির চিঠি

নিয়োগে অনিয়মের অভিযোগ: যবিপ্রবিকে ইউজিসির চিঠি © টিডিসি ফটো

নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জানা যায়, যবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী মো. মারুফ হাসান (রোল নং: ১৫০৭১৯) গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম সংক্রান্ত মোট ৩০টি অভিযোগ ইউজিসির কাছে দাখিল করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি ইউজিসির ম্যানেজমেন্ট বিভাগ (পাবলিক বিশ্ববিদ্যালয়) থেকে অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। এতে যবিপ্রবি রেজিস্ট্রারের নিকট পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিটি অভিযোগের বিষয়ে দফাওয়ারি জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এবিষয়ে জানতে ইউজিসির ম্যানেজমেন্ট বিভাগের (পাবলিক বিশ্ববিদ্যালয়) অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চিঠির বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি রেজিস্টার  কাজী মোঃ জালাল উদ্দীন সাংবাদিকদের সাথে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, যে বিষয়ে অভিযোগগুলো করেছে সেগুলো অপ্রাসঙ্গিক। ইউজিসির চিঠির জবাবে আমরা সেগুলো তুলে ধরব।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬