এইচএসটিইউতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নতুন নেতৃত্বে রোখসানা-প্রিতু

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ AM
রোখসানা আফরোজ ও নুজহাত নাওয়াল প্রিতু

রোখসানা আফরোজ ও নুজহাত নাওয়াল প্রিতু © সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউর (এসডিসিএইচ) ২০২৬ সালের কমিটি গঠিত হয়েছে। এই ক্লাবের নেতৃত্বে প্রথমবারের মতো আসছেন নারী শিক্ষার্থীরা।

নতুন এ কমিটিতে রোখসানা আফরোজকে সভাপতি ও নুজহাত নাওয়াল প্রিতুকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন দেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউর উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

অনুভূতি প্রকাশ করে সভাপতি রোখসানা আফরোজ বলেন, ‘আমি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহন করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি চাই এইচএসটিইউকে শিক্ষার্থীদের জন্য আরো শক্তিশালী স্কিল-বিল্ডিং প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে । এই লক্ষ্যেই কাজ করতে চাই শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে,যেন তারা আত্মবিশ্বাসী, যোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে।’

সাধারণ সম্পাদক নুজহাত নাওয়াল প্রিতু বলেন, ‘স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ এইচএসটিইউ সব সময় নেতৃত্ব ও দক্ষতার সমন্বয়ে বিশ্বাস করে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রথমবার নারী নেতৃত্বে এই কমিটির অংশ হতে পারা আমার জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, এই নতুন কমিটি আরও গতিশীলভাবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে এবং ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

উল্লেখ্য, পাবলিক স্পিকিং, ক্রিটিকাল থিংকিং, লিডারশিপ, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিলে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পাবলিক স্পিকিং কনটেস্ট, সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতা, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, বহুমাত্রিক সৃজনশীল আইডিয়া প্রতিযোগিতাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9