রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত © সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো ‘হাল্ট প্রাইজ গ্র্যান্ড ফিনাল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতাটির ক্যাম্পাস ডিরেক্টর ছিলেন মো. ইলিয়াস এবং অ্যাডভাইজর ফাহিম হোসেন।

জানা গেছে, প্রতিযোগিতায় সমাজের বাস্তব সমস্যার টেকসই সমাধান নিয়ে কাজ করা মেধাবী শিক্ষার্থী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে মোট ৬৬টি দল অংশগ্রহণ করে। 

যাচাই-বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া শেষে ১২টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয় এবং সর্বশেষ ৬টি ফাইনালিস্ট দল গ্র্যান্ড ফিনালে তাদের উদ্ভাবনী ও প্রভাবভিত্তিক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে।

বিচারক প্যানেলের মূল্যায়নের পর চ্যাম্পিয়ন হয় ডি’আর্টাগন্যান (D’Artagnan) দল। দলটির সদস্যরা হলেন—মো. সাকিবুল ইসলাম, অনিন্দিতা চাকমা, জান্নাতুল ফেরদৌস আতস এবং তাহসিন শাহরিয়ার অভি।

চ্যাম্পিয়ন দলটি ৪ হাজার টাকা নগদ অর্থ পুরস্কারসহ কক্সবাজারের ২ রাত ৩ দিনের এক্সক্লুসিভ স্টে (ডিলাক্স প্রিমিয়ার স্যুট) অর্জন করে। পুরস্কার প্যাকেজে আরও ছিল বাফে নাস্তা, সুইমিং পুল ও জিম সুবিধা, ওয়েলকাম ড্রিংকস, ওয়াই-ফাই, গাড়ি পার্কিং সুবিধা এবং বিশেষ ক্যান্ডেললাইট ডিনার।

প্রতিযোগিতায় লোকাল স্টে দল প্রথম রানার-আপ হয়ে ৩ হাজার টাকা এবং ইকোনেক্সাস দল দ্বিতীয় রানার-আপ হয়ে ২ হাজার টাকা পুরস্কার লাভ করে।

এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হাল্ট প্রাইজে রাবিপ্রবির প্রথম অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, যা শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বৈশ্বিক সামাজিক উদ্যোগে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9