রাষ্ট্র ও সমাজের চাহিদার ভিত্তিতে গবেষণার নির্দেশ রুয়েট উপাচার্যের

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ PM
বক্তব্য রাখছেন রুয়েট ভিসি

বক্তব্য রাখছেন রুয়েট ভিসি © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, লক্ষ্য নির্ধারণ করে আমাদের রিসার্চগুলো হওয়া উচিত। রিসার্চগুলোর মাধ্যমে আমরা কোথায় যেতে চাই? এর মাধ্যমে আমরা কি লক্ষ্য অর্জন করতে চাই। টুলসের কোন ঘাটতি আছে কি না? আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের কোথায় নিয়ে যেতে চাই? আমাদের দেশের যে চাহিদা তা গবেষণার মাধ্যমে পুরণ হচ্ছে কি না? এসব বিষয় নির্ধারণ করতে হবে। গবেষণার স্থায়ীত্বকালের দিকে লক্ষ্য রাখতে হবে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজিত ‘প্রোগ্রেস সেমিনার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রুয়েটে ২০২৫-২৬ অর্থবছরের চলমান গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যে কথাগুলো বলেন তিনি।

রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, এ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭১ জন গবেষক শিক্ষকেরা অংশ নিবেন। সেমিনারের প্রথম দিনে আজ (শনিবার) সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

আগামীকাল রোববার ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রকল্প উপস্থাপনার মাধ্যমে সেমিনারটি শেষ হবে।

বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9