নোবিপ্রবিতে শিবিরের ক্যাম্পাস ক্লিনিং কর্মসূচি পালন

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ PM
ক্লিনিং কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীবৃন্দ

ক্লিনিং কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীবৃন্দ © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাম্পাস ক্লিনিং কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ‘আমাদের ক্যাম্পাস, আমরাই পরিচ্ছন্ন রাখবো; সবুজ ক্যাম্পাস গড়ে তুলবো’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি আয়োজন করা হয়।

ক্লিনিং কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে একাডেমিক ভবন-১ ও ২, শান্তি নিকেতন, প্রশান্তি পার্ক, নীলদিঘী, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, গ্যারেজ এবং আবাসিক হল সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়ে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় কাজ করেন।

নোবিপ্রবি ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক আব্দুস সালাম শিবলু বলেন, ছাত্রশিবির দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ ৪৯তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা। আমরা সবাই যেন নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলে আমাদের ক্যাম্পাস নিজেরাই পরিচ্ছন্ন রাখি।

ছাত্রশিবির নোবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক সাদাত ফয়সাল বলেন, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ক্লিনিং কর্মসূচি পালন করছি। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। দেশব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে সংগঠনটি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬