স্বপ্ন থেকে স্টার্টআপ: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ PM
মেলায় স্টল পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক

মেলায় স্টল পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক © টিডিসি

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহিত করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্যোক্তা মেলা-২০২৬ আয়োজন করা হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই উদ্যোক্তা মেলা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এতে ২২টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজস্ব সৃজনশীল উদ্যোগ প্রদর্শন করে।

দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসার নানা দিক নিয়ে মতবিনিময় করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্যোক্তা মেলার আহ্বায়ক ড. দীপংকর কুমার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, আইন অনুষদের ডিন মানসুরা খানম, অ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মো. মাহবুব হাসান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিকেলে উদ্যোক্তা মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬