নোবিপ্রবির ভাষা শহীদ আবদুস সালাম হলে ফাটল

২১ নভেম্বর ২০২৫, ০২:১১ PM
নোবিপ্রবির শহীদ আবদুস সালাম হলে

নোবিপ্রবির শহীদ আবদুস সালাম হলে © সংগৃহীত

ভূমিকম্পে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুস সালাম হলের বিভিন্ন জায়গায় ফাটল ও সিমেন্ট ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পে হল ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরে সিমেন্টের আস্তরণ নিছে পড়ে। তবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ঢাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়, যা মুহূর্তেই সারাদেশে আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন বাসা-বাড়ি থেকে মানুষজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

আজ সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। পরপর কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন সারাদেশে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং একই সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় মানুষকে বাসা থেকে নেমে নিরাপদ স্থানে অবস্থান করতে দেখা যায়।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ১৩ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এর স্থানাঙ্ক ছিল Latitude 23.77°N এবং Longitude 90.51°E (Madhabdi, Dhaka)।

নেতাকর্মীদের ভারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলে…
  • ১৭ জুলাই ২০২৬
ফাইনালে ১১ রেকর্ডের হাতছানি মেসির সামনে
  • ১৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তে বাতিল স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণ
  • ১৭ জুলাই ২০২৬
আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু
  • ১৭ জুলাই ২০২৬
শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত
  • ১৭ জুলাই ২০২৬
নিজেই পোশাক পরিয়ে দেবে রোবট, এমন প্রযুক্তি উন্মোচন করলেন গব…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence