না ফেরার দেশে শাবিপ্রবি ছাত্র আল আমিন

১৩ নভেম্বর ২০২৫, ০২:২৯ PM
 আল আমিন

আল আমিন © টিডিসি সম্পাদিত

মস্তিষ্কে রক্তক্ষরণে আল আমিন নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মৃত্যুবরণ করেছেন। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, আল আমিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া।

চিকিৎসকের বরাত দিয়ে এছাক মিয়া বলেন, কয়েক দিন ধরেই আল আমিন হতাশায় ভুগছিলেন। পরে আজ হঠাৎ করে অসুস্থতা বোধ করেন। একপর্যায়ে পরিবার ও সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুর বিষয়টি ধরা পড়ে। 

ইইই বিভাগের প্রধান ইফতে খাইরুল আমিন বলেন, আল আমিন মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকায় থাকতেন। তার মা-বাবা বলেছেন, আল আমিন স্ট্রোক করেছেন। তার লাশ পরিবারের তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। 

গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬
ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬