নোবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে জাহিদ-হাসিব

২৭ অক্টোবর ২০২৫, ০৯:১২ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৩ PM
মো. জাহিদ হাসান ও হাসিবুল হাসান হাসিব

মো. জাহিদ হাসান ও হাসিবুল হাসান হাসিব © টিডিসি সম্পাদিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কৃষি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মো. জাহিদ হাসানকে সভাপতি এবং ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিবকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬০ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি আজ সোমবার (২৭ অক্টোবর) কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে নোবিপ্রবি শাখাকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ২০ জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৮ জন, সাংগঠনিক সম্পাদক পদে একজন, দপ্তর সম্পাদক পদে একজন এবং সম্পাদকীয় ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি জাহিদ হাসান বলেন, এটা আমাদের জন্য শুধু দায়িত্ব নয়, একটি পবিত্র আমানত। এই আমানতের যথাযথ মূল্যায়নের চেষ্টা করব। আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে যাব সর্বদা।

সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নতি হয় সেই কথা চিন্তা করে ক্যাম্পাসের সকল কার্যক্রম পরিচালনা করব । চাঁদাবাজি ও অন্যান্য দুর্নীতিমূলক কাজের জন্য আমাদের জিরো টলারেন্স থাকবে। এছাড়াও ক্যাম্পাসের ভেতরে রাজনীতির ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলব। যদি শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর ছাত্র রাজনীতির প্রকাশ্য কার্যক্রম চায় তাহলে সে বিষয়েও আমরা প্রশাসনের সাথে কথা বলব।

চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9