গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ শুরু

১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ PM
দুই দিনব্যাপী শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার

দুই দিনব্যাপী শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪০৭ নম্বর কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করেছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)। 

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় দুই দিনব্যাপী শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেশন অনুষ্ঠিত হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এ সময় তিনি বলেন, ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট একটি সময়োপযোগী প্রশিক্ষণ। আমরা যদি কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারি, তারাই স্মার্টভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারবে। এতে করে অফিসের সময়ও বাঁচবে। তবে দুই দিনের প্রশিক্ষণে দক্ষ হওয়া সম্ভব নয়। যথাযথ প্রশিক্ষণ শেষে আমাদের অবশ্যই চর্চা অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘আমাদের কাছে ডি-নথি একটি নতুন বিষয় হিসেবে হাজির হয়েছে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আরও অনেক কিছুর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। যদিও অনেক জায়গায় ডি-নথি থাকার পরও সাত দিনের কাজ সাত মাসেও হয় না। তবে আমরা আশাবাদী, পুরোপুরি ডি-নথিতে গেলে সিস্টেমে কিছুটা হলেও পরিবর্তন আসবে। আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়কে মডেলে পরিণত করতে প্রয়োজন দক্ষ জনবল। তারই সহায়ক এই প্রশিক্ষণ কর্মশালা।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমরা পেপারলেস কাজ করব, দ্রুত কাজ করব, সময় বাঁচাব—এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও গতিশীল করে তুলতে সময়মতো কাজ করার বিকল্প নেই। আমরা চাই সবাই জবাবদিহিতা ও নিয়মানুবর্তিতার মধ্যে আসুক। তবেই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব।’

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স শাখার পরিচালক ড. দুর্গা রাণী সরকার। রিসোর্স পারসন ছিলেন একই শাখার উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬