খাবারের মান বৃদ্ধি ও ভর্তুকির দাবিতে নোবিপ্রবি হল ক্যান্টিনে তালা ছাত্রীদের

২০ আগস্ট ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:২১ PM
নোবিপ্রবি হল ক্যান্টিনে তালা ছাত্রীদের

নোবিপ্রবি হল ক্যান্টিনে তালা ছাত্রীদের © টিডিসি রিপোর্ট

খাবারের মান বৃদ্ধি ও ভর্তুকি প্রদানের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। পরবর্তীতে হল ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় আন্দোলন শুরু করে হলের আবাসিক শিক্ষার্থীরা।

এর আগে বিকাল আনুমানিক সাড়ে ০৩ টায় আবাসিক হলে বৈদ্যুতিক যন্ত্র উদ্ধার অভিযান চালায় হল প্রভোস্টবৃন্দ। এসময় শিক্ষার্থীদের রুম থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক যন্ত্র (ইনডাকশন) জব্দ করেন। 

বৈদ্যুতিক যন্ত্র উদ্ধার অভিযানের পরিপ্রেক্ষিতে রাতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। আন্দোলনের এক পর্যায়ে তারা ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয় এবং ক্যান্টিন পরিচালকের অপসারণ দাবি জানায়। এ সময় তারা ‌‘হলে ভর্তুকি কই, প্রশাসন জবাব চাই’, ‘১ ২ ৩ ৪, ডাইনিং ম্যানেজার গদি ছাড়’, ‘হলে গ্যাস নাই, প্রশাসন জাবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা জানান, হল ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। ক্যান্টিন ম্যানেজার শিক্ষকদের কাছে অভিযোগ করেছেন যে ছাত্রীদের অনেকেই রুমে ইনডাকশন দিয়ে রান্না করেন। ফলে ক্যান্টিন আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তার অভিযোগের ভিত্তিতেই হল প্রভোস্ট বডি হলে তল্লাশি চালিয়ে কয়েকজন শিক্ষার্থীর রান্নার সরঞ্জাম জব্দ করে। খাবারের মান ভালো না হওয়ায় ক্লাস থেকে ফিরে ক্লান্ত শরীরে তাদের রান্না করতে হয়। 

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, দীর্ঘ দিন ধরে খাবারে সমস্যা। নিম্নমানের খাবার পরিবেশন, খাবারে কেবল তার, পোকামাকড়, নেইল কাটার পাওয়া যায়। এসব সমস্যার সমাধান আমরা কার কাছে চাইবো অবশ্যই হল প্রভোস্টের কাছে। কিন্তু উনাকে তো দেখাই যায় না। উনি হচ্ছেন অমাবস্যার চাঁদ। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে হয়। একজন প্রভোস্টের কাছেই তো আমরা যাব।  উনার সাথে দেখা করতে গেলে কেন অ্যাপয়েন্টমেন্ট লাগবে?

পরবর্তীতে হল প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন এবং পরেরদিন সকাল ১০ টায় শিক্ষার্থীদের সাথে আলোচনার কথা জানালে শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করে। 

এ বিষয়ে হল প্রভোস্ট ড. আবিদুর রহমান বলেন,‘আমিসহ সকল সহকারী প্রভোস্টরা ছাত্রীদের সাথে খুব দ্রুত একটি মত বিনিময় সভার আয়োজন করবো এবং মতবিনিময় সভায় সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো।আর আমি অসুস্থ থাকায় আজকে হলে আসতে পারিনি।’

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9