ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল

২৮ জুলাই ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১০:১৬ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ সোমবার (২৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম খান পান্না বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল ডাকসুর তফসিল ঘোষণা করার কথা রয়েছে। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল বিকাল ৪টায় সিনেট ভবনের ২য় তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন, টিএসসি কেন্দ্রিক সংগঠন, বাস রুটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, তফসিল ঘোষণার অফিসিয়াল তারিখ ২৯ জুলাই। আমরা এ সিদ্ধান্ত থেকে এক পাও পিছপা হব না। তফসিল ঘোষণার পর নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধাপ যথাযথভাবে অনুসরণ করব।

তিনি জানান, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তফসিল ঘোষণার পর ৪০ থেকে ৪৫ দিনের সময় প্রয়োজন হবে এবং এ সময়সীমার বাইরে যাওয়া হবে না।

বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬