মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

২২ জুলাই ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৬:১৬ PM
দোয়া মাহফিল

দোয়া মাহফিল © টিডিসি ফটো

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ এ পর্যন্ত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। তাদের স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাষ্ট্রীয় শোক পালন করার পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তাদের জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়। এসময় পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ পাঠ ও মোনাজাতের মাধ্যমে সবার জন্য দোয়া করা হয়।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’

তিনি আরও বলেন, ‘যারা আহত অবস্থায় আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে।’

এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬