ব্যবসায়ী হত্যা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২ জুলাই ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৫:৩১ PM
বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা

বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা © টিডিসি

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, 'আমার ভাই মরলো কেনো, তারেক জিয়া জবাব চাই', 'চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে', ‘যুবদলের অনেক গুন, রাস্তাঘাটে মানুষ খুন’, ‘রাস্তাঘাটে মানুষ মারে, ইন্টেরিম কি করে,’ ‘যুবদলের অনেক গুন, পাথর দিয়ে করছে খুন,’  ‘১২৩৪, চাঁদাবাজ দেশ ছাড়’ ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় যন্ত্রকৌশল ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় বলেন,‘বিগত ১ বছরে আমরা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নামে শতাধিক খুনের ঘটনা দেখেছি। যার অধিকাংশ ছিল অভ্যন্তরীণ কোন্দলে। আমরা এক মনস্টার হাসিনাকে নামিয়েছি, আরেকটাকে নামাতে দ্বিধাবোধ করবো না। আমরা ইন্টেরিমের কাছে জানতে চাই, শহিদের রক্তের উপর বসে দেশের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার এই ব্যর্থতার কি জবাব দিবেন আপনারা? আমরা অতি দ্রুত সকল হত্যাকাণ্ডের বিচার এবং এই নৃশংসতার অবসান দাবি করছি।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9