জুলাই শহীদের স্মরণে জাবিপ্রবি ছাত্রদল নেতার বৃক্ষরোপণ

১১ জুলাই ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM
গোবিপ্রবি ছাত্রদল

গোবিপ্রবি ছাত্রদল © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে ব্যতিক্রমধর্মী জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এক ছাত্রদল নেতার। গতানুগতিকতার বাহিরে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ক্যাম্পাসে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় তার সহপাঠী, অনুজ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ক্যাম্পসের বিভিন্ন স্থানে প্রায় দশটি ফুল ও ফলের চারা রোপন করে যীনাত৷ এর মধ্যে ছিলো- আতা, পেয়ারা, কাঠাল, কৃষ্ণচূড়া ইত্যাদি৷ গাছগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের সামনে লাগানো হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শিক্ষার্থী যীনাত মিয়া আজিজুল জানান, দেশপ্রেম ও পরিবেশ রক্ষার চেতনাকে ধারণ করে এবং জুলাই ২০২৪ এ শহীদদের স্মরনে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। ছাত্রদলের প্রতিটি কর্মী শুধু রাজনীতিতেই নয়,পরিবেশ উন্নয়নে প্রতিটি ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, জুলাই ২৪ এ যাঁরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি যেন হারিয়ে না যায়, সেই চেতনা থেকেই আমরা আজ এই বৃক্ষরোপন। সারা বাংলাদেশে ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিচ্ছে একটাই লক্ষ সবুজ ক্যাম্পাস গড়ে তোলা।

পড়াশোনার পাশাপাশি যীনাত ছাত্র রাজনীতির সাথেও সম্পৃক্ত৷ তিনি রাজনীতি নিষিদ্ধ জাবিপ্রবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন৷

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬