গোবিপ্রবি

জুলাই আন্দোলনে বিরোধিতাকারী শিক্ষকদের পুরস্কৃত, শিক্ষার্থীদের বিক্ষোভ

০৯ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:৩০ PM
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই আন্দোলনে বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও তাদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। 

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন ছিল ন্যায় ও স্বচ্ছতার দাবিতে সংগঠিত একটি ঐতিহাসিক আন্দোলন। সেই আন্দোলনের বিরোধিতা করা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতার মূল্যবোধকে আঘাত করেছেন। তাই তাদের বিচার না করে পদোন্নতি দেওয়া বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করছে। 

তারা আরও বলেন, পদোন্নতির মাধ্যমে জুলাই আন্দোলনের সরাসরি বিরোধিতাকারী শিক্ষকদের পুরস্কৃত করা হলে তা ন্যায়ের পরিপন্থি হবে এবং ভবিষ্যতে অন্যায়কে উৎসাহিত করবে।

উল্লেখ্য, গত (৩ জুলাই) জুলাই আন্দোলনে সরাসরি  বিরোধিতাকারী একাধিক শিক্ষককে এক অফিস আদেশের মাধ্যমে পদোন্নতি দেয়া হয়। 

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬