হাবিপ্রবি সাংবাদিক সমিতিতে ভাঙচুর

জড়িতের ব্যাচমেটদের দিয়ে মানববন্ধন করাও, তদন্তকারী ছাত্রদল নেতার স্ক্রিনশট ভাইরাল

০৬ জুলাই ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM
যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান ও ভাইরাল হওয়া স্ক্রিনশট

যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান ও ভাইরাল হওয়া স্ক্রিনশট © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে সাংবাদিক সমিতির অফিসরুম ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর অভিযুক্তকে বাঁচাতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন করার নির্দেশনা দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান। এমন একটি নির্দেশনার স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এর আগে শনিবার (৫ জুলাই) সকালে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান; যিনি নির্দেশনা দেন। কমিটিতে আরও রয়েছেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জকির উদ্দিন আবির ও সাইদুল ইসলাম। 

জানা যায়, সকালে তদন্ত কমিটি গঠনের পর পরই হঠাৎ ফেসবুকে একটি স্ক্রিনশট ঘুরতে দেখা যায়। সেখানে রাব্বি হাসান বলেন, “একটা মানববন্ধন করাও ছেলেটার ব্যাচমেটগুলো দিয়ে। করতে পারলে খুব ভালো হবে।”

এ বিষয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি গোলাম ফাহিমুল্লাহ বলেন, ‘কেন্দ্রীয় সংসদ কর্তৃক গঠিত কমিটি যখন তদন্তের আগেই একটা বিভাগকে সাংবাদিক সমিতির বিপক্ষে দাঁড় করানোর নির্দেশনা দিয়ে বিভাগীয় ইস্যু তৈরির পরামর্শ দেয়, তখন তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। এখন মনে হচ্ছে কেন্দ্রীয় সংসদের তদন্ত কমিটি আই ওয়াশ মাত্র।’

সাধারণ সম্পাদক তানভীর হোসাইন বলেন, ‘ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল যে তদন্ত কমিটি গঠন করেছে সেটার প্রতি আমাদের ভরসা ছিল। কিন্তু কমিটি গঠনের কিছুক্ষণ পর একটি স্ক্রিনশট ভাইরাল হল। যেখানে তদন্ত কমিটির একজন সদস্য দোষীদের সহায়তা করছেন। বিষয়টা দুঃখজনক। এই তদন্ত কমিটি সঠিক তদন্ত রিপোর্ট জমা দিবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা এই তদন্ত কমিটির ওপর ভরসা করতে পারছি না।’

এ বিষয়ে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য মো. রাব্বি হাসানকে একাধিক বার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, গত সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭ টায় ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর করা হয়।

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
  • ১৫ জুলাই ২০২৬
নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু
  • ১৫ জুলাই ২০২৬
১ আগস্ট থেকে দেশজুড়ে টাইফয়েড টিকাদান শুরু, পাবে কারা
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সিদ্ধেশ্বরী কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ জুলাই ২০২৬
পর্যটনের স্বর্গ, দুর্যোগে যেন মৃত্যুপুরী সেন্টমার্টিন
  • ১৫ জুলাই ২০২৬
দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে?
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence