গোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

২৯ জুন ২০২৫, ১১:২০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৩৫ PM
পাভেল শিকদার

পাভেল শিকদার © টিডিসি ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা পাভেল শিকদারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রবিবার (২৯ জুন) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে।

ইতোপূর্বে তার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন সমন্বয়কের উপর হামলা, আন্দোলনে অংশগ্রহণ করা নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া, আন্দোলনের নিউজ করায় ক্যাম্পাসের এক সাংবাদিকের ফোন কেড়া নেওয়াসহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সদর থানার এসপি মিজানুর রহমান বলেন, ‌‌‘তাকে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে বালুর মাঠ থেকে আটক করি। তাকে গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর মামলায় আটক দেখানো হয়েছে। আগামীকাল তাকে কোর্টে উঠানো হবে।’

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬