পরিবার ছাড়া ইউনিফর্ম পরে হাবিপ্রবির নিরাপত্তাকর্মীদের ঈদ 

০৭ জুন ২০২৫, ০৮:৪৩ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঈদ মানেই উৎসব। সকালবেলার গায়ে ওঠা আতরের গন্ধ, নতুন পোশাকের খুশি, আর প্রিয়জনের মুখে হাসি। কিন্তু এমনও কিছু মুখ আছে, যাদের ঈদের সকালে ইউনিফর্মই হয় উৎসবের পোশাক, আর দায়িত্বই হয় তাদের একমাত্র ‘পরিবার’। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নিরাপত্তাকর্মী কৃষ্ণ, নয়ন, রিপন ও রমজান আলী—তাদেরই প্রতিচ্ছবি। তাদের কাছে ঈদ মানে পরিবার থেকে দূরে থাকলেও, দায়িত্ব থেকে একচুল না সরা।

কৃষ্ণ ঠাকুরগাঁওয়ের মানুষ। ছুটিতে বাড়ি ফেরার ইচ্ছেটা মনের কোণে জমা থাকে, কিন্তু মুখে ফুটে বলা হয়ে ওঠে না। তিনি বলেন, ‘মন তো খারাপ হয়, কিন্তু দায়িত্ব আগে। এই ক্যাম্পাসও তো আমাদের একটা পরিবার।’ 

রংপুরের তারাগঞ্জ থেকে আসা নয়নের কথাও একই রকম। ‘বছরের বাকি দিনগুলোতে পরিবারের সঙ্গে যতটা পারি সময় দিই। কিন্তু ঈদের সময়টা একটু বেশি মনে পড়ে’— বলতে গিয়ে  থেমে যান তিনি।

নিলফামারির রিপন বলেন, ‘ছোট বেলার ঈদ ছিল সাদা পাঞ্জাবি, গরুর হাট, আর মায়ের রান্না। এখন ঈদের সকালে ইউনিফর্ম পরে ডিউটিতে বের হই। কাজের প্রতি ভালোবাসা আছে, কিন্তু মানুষ তো! পরিবার ছাড়া ঈদের দিনটা কষ্ট দেয়।’ 

রমজান আলী বলেন, ‘ছেলে দুটো আবদার করছিল, বাবা যেন এবার একটু আগে বাড়ি আসে। কিন্তু কী করব? কাজ ফেলে কীভাবে যাব? পরিবার দূরে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ও তো একটা পরিবার। এর দেখভাল করাও আমাদের দায়িত্ব।’  

চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিলেন নাসীরউদ্দীন পাটওয়ারী
  • ০৩ আগস্ট ২০২৬
বেরোবিতে দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী
  • ০৩ আগস্ট ২০২৬
৮ কেজি গাঁজাসহ কোহিনুর ও তিলকজান গ্রেপ্তার 
  • ০৩ আগস্ট ২০২৬
৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার…
  • ০৩ আগস্ট ২০২৬
ব্যাংকিং ছেড়ে প্রযুক্তি খাতে জিশান আহমেদ, জেনকোর সল্যুশনসের…
  • ০৩ আগস্ট ২০২৬
জামিন পেলেন অভিনেতা জাহের আলভী
  • ০৩ আগস্ট ২০২৬