মার্স রোভার চ্যালেঞ্জের বিশ্বমঞ্চে দেশের চার বিশ্ববিদ্যালয়

২১ মে ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৫:৫৯ PM
লোগো

লোগো © টিডিসি

স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি) আয়োজিত আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ-২০২৫ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য দেশের ৪ বিশ্ববিদ্যালয়ের ৪টি টিম নির্বাচিত হয়েছে। আগামী জুলাই মাসে তুরস্কের আঙ্কারায় প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ‘টিম ইন্টারপ্লানেটার’, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ‘ইউআইইউ মার্স রোভার’, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি থেকে ‘এএইউবি রোভার-৭১’ ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ‘জিইউবি মার্স রোভার’ টিম মার্স রোভার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে। 

প্রসঙ্গত, আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য  মর্যাদাপূর্ণ এ রোবোটিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ বছর ৭ দেশের ২৭টি টিম প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ৬ দেশের ১৮টি টিম চূড়ান্ত পর্বেরে জন্য নির্বাচিত হয়েছে। 

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬