ইউজিসির সামনে মেরিটাইম শিক্ষার্থীদের অবস্থান

১৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
তিন দফা দাবিতে ইউজিসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

তিন দফা দাবিতে ইউজিসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা © টিডিসি

পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ (১৪ জানুয়ারি) ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরীর কমিশন) সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা ইউজিসির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা দাবিগুলোর পক্ষে স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন, সেমিস্টার ফি হ্রাস ও স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে এ কর্মসূচি পালন করছেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে ইউজিসির সামনে অবস্থান নিয়েছে।

এর আগে সকালে শিক্ষার্থীরা মিরপুর ১২ নম্বরের অস্থায়ী ক্যাম্পাস থেকে ইউজিসির উদ্দেশে লং মার্চ শুরু করেন। ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে ইউজিসির দিকে যাত্রা করেন।

Meritime Inner

তিন দফা দাবিতে ইউজিসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত মেরিটাইম ইউনিভার্সিটি দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস পায়নি। এ ছাড়া উচ্চ সেমিস্টার ফি এবং অন্যান্য প্রশাসনিক সমস্যা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এ আন্দোলনের ধারাবাহিকতায় আজ তারা ইউজিসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9