হাবিপ্রবিতে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চিত্রাঙ্কন প্রতিযোগিতা © টিডিসি

মহান বিজয় দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বসবাসকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানসহ, আশপাশের স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সামনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি ৩টি ক্যাটাগরিতে যথাক্রমে প্রাক-প্রাথমিক থেকে প্রথম শ্রেণি (বিষয় : উন্মুক্ত), দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি (বিষয় : বিজয় দিবস) এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি (বিষয় : আমাদের মুক্তিযুদ্ধ) অনুষ্ঠিত হয়।  

প্রতিযোগিতায় ছবি আঁকার মাধ্যম হিসেবে জলরঙসহ যেকোনো প্রকার রঙ ব্যবহারের সুযোগ ছিল। ছবি আঁকার কাগজ সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।

আরও পড়ুন: হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আইকিউএসি’র

এ ছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জা, বর্ণাঢ্য র‌্যালি, শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ, অনুষদভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃতীয় আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতার (ছাত্রছাত্রী) চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ, অনুষদভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃতীয় বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার (ছাত্র-ছাত্রী) এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা করা হয়। পাশাপাশি সন্ধ্য়ায় বিজয় দিবস উপলক্ষে হলভিত্তিক উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬