ভিসা সহজীকরণের দাবী হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের

২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তুলে ধরেছেন তাদের নানান দাবি-দাওয়া।

সোমবার (২৫ নভেম্বর) ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া এবং নাইজেরিয়ার শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন। এসময় ভিসা সহজকরণ, যা পড়াশোনায় তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে উল্লেখ্য করেন।  

বিদেশি শিক্ষার্থীরা জানান, ভিসা নবায়ন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ, যা তাদের পড়াশোনায় ব্যাপক প্রভাব ফেলে। তারা মনে করেন, এই প্রক্রিয়াটি সহজ হলে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া সম্ভব হবে। 

নাইজেরিয়ার এক শিক্ষার্থী বলেন, ‘ভিসা প্রসেস খুব সময়সাপেক্ষ এবং জটিল। এই জটিলতা কমানো হলে আমরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবো।’

এছাড়া তারা ডিনবৃত্তি, হলের সিট রেন্ট কমানো, এবং আবাসন সুবিধা উন্নত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, দেশের শিক্ষার্থীরা যেভাবে এই সুবিধাগুলো পাচ্ছেন, তেমনি বিদেশি শিক্ষার্থীদেরও এই সুযোগ পেতে হবে।  

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, ‘ভিসার জটিলতার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, তারপরও এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো, যেন দুই দেশের সরকার আলোচনা করে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে।’

বিদেশি শিক্ষার্থীরা আশা করছেন যে, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং তারা হাবিপ্রবিতে আরও সুবিধাপ্রাপ্ত হবে।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9