বশেমুরবিপ্রবির নতুন ভিসি ঢাবি অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

২৯ অক্টোবর ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

অধ্যাপক হোসেন উদ্দিন শেখর © সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. হোসেন উদ্দিন শেখর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক। তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বশেমুরবিপ্রবি আইন, ২০০১–এর ১০(১) ধারা অনুযায়ী ড. হোসেন উদ্দিন শেখরকে ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ করা হলো।

নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর।

টানা বৃষ্টিতে নয়াপল্টনে জলাবদ্ধতা, বিএনপি কার্যালয়ের নিচতলা…
  • ১২ জুলাই ২০২৬
চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বৃত্তির ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
কানে তুলা, হাতে থালা—শব্দ দূষণের বিরুদ্ধে কলেজ শিক্ষকের ব্য…
  • ১২ জুলাই ২০২৬
রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
  • ১২ জুলাই ২০২৬
মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ
  • ১২ জুলাই ২০২৬
‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’—রেফারিকে কেন বলে…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence