ভারতে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ চুয়েট শিক্ষার্থীদের 

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটে

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিতের কটুক্তি ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতে ভারতের বিজেপি নেতার সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মুসলিম শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম'আর নামাজ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার বন্ধ ও তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী সাদমান রহমান আনন্ত্য বলেন, ‘রাসুলুল্লাহ্ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি গোটা মানবজাতির নেতা। তাই ইসলামে উনাকে সম্মানিত করা হয়েছে এবং উনার বিরুদ্ধে কটুক্তি কারীদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ডের) বিধান রাখা হয়েছে।’

আনন্ত্য আরও বলেন, ‘ভারতের কিছু গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এ অঞ্চলের ধর্মীয় সম্প্রতি নষ্টের জন্য বারংবার মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করে যাচ্ছে। যা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তাই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারেও আমরা বার্তা দিতে চাই।’

এসময় চুয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন, ‘শাতিমে রাসুলেরা রাসূলকে (সাঃ) নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ অন্তবর্তীকালীন সরকার যেন শাতিমে রাসুলদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ করেন এই দাবিও জানান নুরুল ইসলাম। 

তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬
মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার গ্রামবাসীকে খাওয়ালেন
  • ২৮ আগস্ট ২০২৬