শাবিপ্রবির ৬টি আবাসিক হলের নতুন প্রভোস্ট নিয়োগ

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
শাবিপ্রবির ৬টি আবাসিক হলের নতুন প্রভোস্ট নিয়োগ

শাবিপ্রবির ৬টি আবাসিক হলের নতুন প্রভোস্ট নিয়োগ © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। 

রেজিস্ট্রার দপ্তরের পৃথক পৃথক অফিস আদেশে একযোগে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের হল প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এতে ছেলেদের তিনটি আবাসিক হলের মধ্যে শাহপরাণ হলের প্রভোস্ট পদে ফুড ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের  প্রভোস্ট পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন এবং সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে  দায়িত্ব দেওয়া হয়।

এদিকে মেয়েদের তিনটি আবাসিক হলের মধ্যে প্রথম ছাত্রী হলের প্রভোস্ট পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান , বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাবিহা আফরিন এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সালমা আখতারকে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: শাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান

নতুন দায়িত্বপ্রাপ্ত ৬ হল প্রভোস্টকে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে পুণরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হয়। অফিস আদেশে আরো বলাহয়, তারা সবাই দায়িত্ব পালনের জন্য বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন । এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence