রুয়েটে দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু

০২ নভেম্বর ২০১৮, ০৮:৫৫ PM

© ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম সেখ।  মেলার আয়োজক রুয়েট ক্যারিয়ার ফোরাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য রফিকুল ইসলাম সেখ বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা শেষ করে চাকরির জন্য বিভিন্ন দিকে ছুটাছুটি করতে হয়। এ ধরনের চাকরি মেলা শিক্ষার্থীদের পড়ালেখা শেষে চাকরি প্রাপ্তিতে দারুণভাবে সহায়তা করবে। এ সময় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এরপর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

মেলা পরিদর্শনকালে রুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক এন এইচ এম কামারুজ্জামান সরকার, ক্যারিয়ার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ চাকরির মেলায় গ্রামীনফোন, স্কয়ার, ওয়ালটনসহ ১০টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। ওই স্টলগুলোতে চাকরি প্রার্থীদের সিভি জমা নেওয়া হচ্ছে এবং ক্যারিয়ার কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। 

 

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে
  • ১৫ জুলাই ২০২৬
নাহিদদের অনুষ্ঠান ঘিরে বিদ্যুৎ বিভ্রাট, অনাকাঙ্ক্ষিত কারিগর…
  • ১৫ জুলাই ২০২৬
‘টেকাথন ন্যাশনালস ২০২৬’ প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়…
  • ১৫ জুলাই ২০২৬
এন্ট্রি লেভেলে চিকিৎসকদের বেতন নবম গ্রেডের ৯০% করার সুপারিশ…
  • ১৫ জুলাই ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৭৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ১৫ জুলাই ২০২৬
মেসির জার্সি নম্বরেই কি লুকিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ই…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence