ডুয়েটে আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩০ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
ক্রিকেট প্রতিযোগিতার বিজয়ী দল

ক্রিকেট প্রতিযোগিতার বিজয়ী দল © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। 

প্রতিযোগিতার ফাইনাল খেলায় এসএম হল (বীরশ্রেষ্ঠ) চ্যাম্পিয়ন এবং বিএসএল (ওয়ারিয়র্স) রানার আপ হয়। 
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধু আমাদের দেহ মনকে সুস্থ রাখে। এবং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একান্তভাবে জরুরি। বর্তমান সরকারের নিবিড় প্রচেষ্টায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের জীবনধারার মানের উন্নয়ন ঘটেছে। তবে সেই পরিবর্তিত জীবনধারার সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য শরীর ও মনের সমন্বয় এবং ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে। এছাড়া সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক বিকাশ ঘটাতে শিক্ষার্থীদের খেলাধুলাসহ নানামুখী সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডে যুক্ত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক।  অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হলের প্রভোস্টগণ, অফিস প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence