তিন দিনের ব্যবধানে রুয়েটের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২১ মে ২০২৩, ০৮:০৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

তিন দিনের ব্যবধানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ মে) রাত ১২টার দিকে নগরীর সাধুর মোড় এলাকার রহিম লজ ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শিক্ষার্থীর নাম সামিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৭ সিরিজের ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণে দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল। 

এর আগে গত বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের তানভীর ফাহাদ রুমির মরদেহ উদ্ধার করা হয়। 

শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬