জনবল নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আবেদনে নেই বয়সসীমা

৩১ অক্টোবর ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ PM
সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে

সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ‘সোশ্যাল মিডিয়া ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিশ্ববিদ্যালয়;

পদের নাম: সোশ্যাল মিডিয়া ম্যানেজার;

বিভাগ: অফিস-কমিউনিকেশনস;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ ৪০, আবেদন সরাসরি-ডাকযোগে

আবেদনের যোগ্যতা—

*কমিউনিকেশনস, মার্কেটিং, সাংবাদিকতা, মিডিয়া স্টাডিস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কন্টেন্ট কৌশল ও পেইড ডিজিটাল বিজ্ঞাপন বিষয়ে ধারণা থাকতে হবে;

*ন্যূনতম ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বিভিন্ন বিভাগে ২৭ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নেবে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ নভেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ব্র্যাক ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট

৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েটের আংশিক শিক্ষা কার্যক্রম
  • ২৮ অক্টোবর ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
  • ২৮ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
  • ২৮ অক্টোবর ২০২৬
মাঠ পুনরুদ্ধার আন্দোলন, এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট…
  • ২৮ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
  • ২৮ অক্টোবর ২০২৬
উখিয়ায় নলকূপের গর্তে গ্যাসের আগুন ২৬ ঘণ্টাতেও নেভেনি
  • ২৮ অক্টোবর ২০২৬