শিক্ষক নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ, পদ ১৬, কর্মস্থল ঢাকার সাভার

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ PM
সিনিয়র শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগে আবেদন চলছে সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভারে

সিনিয়র শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগে আবেদন চলছে সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভারে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাভার সেনানিবাসের আওতাধীন প্রতিষ্ঠান সেনা পাবলিক স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ‘সিনিয়র শিক্ষক’ ও ‘সহকারী শিক্ষক’ পদে ১৬ কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা;

পদের নাম: সিনিয়র শিক্ষক এবং সহকারী শিক্ষক;

পদসংখ্যা: ১৬টি (সিনিয়র শিক্ষক: ২টি এবং সহকারী ‍শিক্ষক ১৪টি);

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: সিনিয়র শিক্ষক ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) এবং সহকারী ‍শিক্ষক ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়িভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, উৎসাহ ভাতা, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সিনিয়র শিক্ষক ব্যতীত অন্যান্য পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

কর্মস্থল: সাভার, ঢাকা; 

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের ফল থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় শ্রেণি/বিভাগ/সমমানের ফল গ্রহণযোগ্য নয়;

*সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

প্রতি পদের জন্য আবেদন ফি বাবদ ৭০০ টাকা অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে।

লিখিত পরীক্ষা: আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ, শুক্রবার, সকাল ১০টায় অত্রপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। 

মৌখিক ও ডেমোনেস্ট্রেশন পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ডেমোনেস্ট্রেশন পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইলে এসএমএস/ই-মেইলের মাধ্যমে জানানো হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: সেনা পাবলিক স্কুল ও কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

ইন্টার্নদের পর ৬ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন ট্রেইনি চিক…
  • ০৮ জুন ২০২৬
কেআইবি ও এ্যাব নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, আইনি ব্য…
  • ০৮ জুন ২০২৬
বিশ্বকাপের আগে নতুন লুকে নেইমার
  • ০৮ জুন ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি যেখানে
  • ০৭ জুন ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • ০৭ জুন ২০২৬
স্বাস্থ্য সচিবের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক কাল, কর্মবি…
  • ০৭ জুন ২০২৬