শিক্ষা অধিকার সংসদে ‘এডুএনভয়’ হিসেবে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার সুযোগ

২৩ জুলাই ২০২৬, ০৪:২০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৪:২৩ PM
শিক্ষার্থীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত এডুএনভয়ের জন্য আবেদন করতে পারবেন

শিক্ষার্থীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত এডুএনভয়ের জন্য আবেদন করতে পারবেন © সংগৃহীত

শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনে তরুণদের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে শিক্ষার্থীদের জন্য এডুএনভয় কর্মসূচিতে আবেদন আহ্বান করেছে শিক্ষা অধিকার সংসদ। দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যাল ও মাদ্রাসার উদ্যমী, সৃজনশীল এবং সমাজসচেতন শিক্ষার্থীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত এ এডুএনভয়–এর জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদনপত্র পূরণের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষা অধিকার, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও সামাজিক পরিবর্তনমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

শিক্ষা অধিকার সংসদ স্বেচ্ছাসেবী গবেষণা ও অ্যাডভোকেসিভিত্তিক সংগঠন, যা শিক্ষার মানোন্নয়ন, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং তরুণদের অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে আসছে। সংগঠনটির এডুএনভয় কর্মসূচির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিধি হিসেবে কাজ করবেন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ, প্রচারাভিযান, নেটওয়ার্কিং এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষা অধিকার সংসদের নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির মতে, শিক্ষার ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে ইতিবাচক পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। 

আবেদন ফরম: https://forms.gle/nbM6cBwrwxcekCYL7
ফেসবুক ইভেন্ট: https://www.facebook.com/events/1614840930237924/

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬