ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম না থাকা ‘অযৌক্তিক’

২০ জুলাই ২০২২, ০২:২১ PM
ভর্তি পরীক্ষার্থী ও ইনসেটে শিক্ষামন্ত্রী

ভর্তি পরীক্ষার্থী ও ইনসেটে শিক্ষামন্ত্রী © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা জীবনব্যাপী শিক্ষার কথা বলছি আবার শিক্ষার্থীদের সামনে দেয়াল তুলে দিচ্ছি। শিক্ষার্থীরা কেন একবার ভর্তি পরীক্ষার সুযোগ পাবে? ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ না থাকা অযৌক্তিক।

বুধবার (২০ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এটা ভুলে যাই যে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে তারা নিজেদের মেধার মাধ্যমেই সুযোগ পাচ্ছে। তাহলে একবারের বেশি কেন সে ভর্তি পরীক্ষার সুযোগ পাবে না?

আরও পড়ুন: রাবিতে ভর্তি পরীক্ষা: সিল্কসিটি ট্রেনের ছুটি বাতিল

ডা. দীপু মনি আরও বলেন, শিক্ষার সুযোগ অবারিত হতে হবে। একজন শিক্ষার্থী আইন নিয়ে পড়ালেখা করেছে বলে সে কেন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পাবে না। উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে এক ধরনের বাধা তৈরি করা হয়েছে। এই বাধা দূর করতে হবে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নির্দিষ্ট সময় পার হলেও সম্পন্ন হয়নি রাবির বিজয়-২৪ হলের সংস্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে ৩ উপায়ে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9