কাল দেওয়া হবে ৩৬ হাজার শিক্ষকের নিয়োগপত্র

৩০ জানুয়ারি ২০২২, ০৩:১৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

৩৬ হাজার ১৩৮ জন শিক্ষকের মাঝে নিয়োগপত্র দিতে সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব নিয়োগপত্র প্রদান করবেন।

তবে বর্তমানে শিক্ষামন্ত্রী আইসোলেশনে থাকায় সশরীরে নাকি ভাচ্যুয়ালি সংযুক্ত থাকবেন তা এখনও নিশ্চিত নয়।

আর রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজর ৬৫ জন এবং এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৪ হাজর ৭৩ জন শিক্ষকের মাঝে নিয়োগপত্র প্রদান করা হবে।

জানতে চাইলে মোহাম্মদ আবুল খায়ের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষামন্ত্রী আইসোলেশনে থাকায় সশরীরে নাকি ভাচ্যুয়ালি সংযুক্ত থাকবেন তা এখনও নিশ্চিত নয়। তবে ওই অনুষ্ঠানে তিনি নিয়োগপত্র প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে সবাইকে নিয়োগপত্র দেওয়া হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাইকে তো দেওয়া সম্ভব না। তবে কিছু শিক্ষককে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হবে।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950