সংক্ষিপ্ত সিলেবাসেই হবে এসএসসি-এইচএসসি

১০ জানুয়ারি ২০২২, ১২:৩৫ PM
এসএসসি-এইচএসসি

এসএসসি-এইচএসসি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। তবে কখন হবে নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব হচ্ছে না। আমাদের পরিকল্পনা আছে বছরের মাঝামাঝিতে পরীক্ষা নেয়ার। করোনা পরিস্থিতির ওপর সব নির্ভর করবে।

আজ সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ২০২০ সালে এসএসসি নিতে পেরেছি। এইচএসসি পারিনি। ২০২১ সালেও নিতে পারবো কি পারবো না এমন অবস্থা ছিলো। আমরা বলেছিলাম, বছরের শেষে হলেও পরীক্ষা নেবো। পরিস্থিতি আমাদের পক্ষে ছিলো। আমরা নিতে পেরেছি।

২০২২ সালেও পাবলিক পরীক্ষাগুলো নিতে চাই জানিয়ে মন্ত্রী বলেন, সময়মতো হবে না। খুব স্বাভাবিক। যারা পরীক্ষা দেবে তারা ক্লাস করতে পারেনি। ক্লাস করিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে বছরের মাঝামাঝিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত আছে। কোনো সুনির্দিষ্ট তারিখ দেয়া সম্ভব না। ক্লাস চলতে থাকবে। যখন মনে করবো এখন পরীক্ষা নেয়া যাবে তখন নিবো। কয়েক মাস আগে হয়তো জানিয়ে দিতে পারবো না। ২ থেকে ৩ মাস আগে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে। সব বিষয়ে পরীক্ষা হবে কিনা সেটা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9