করোনায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার এখনো নিশ্চিত জানা যায়নি: শিক্ষামন্ত্রী

৩০ অক্টোবর ২০২১, ০১:৩৬ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

করোনা মহামারিতে ঠিক কত শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে সে ব্যাপারে সরকার এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি। তবে এখনও অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। 

জেলা পুলিশের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, আমরা এখনো বলতে পারছি না ঠিক কত সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে। তবে কিছু হয়তো ঝরে পড়েছে।

শিক্ষামন্ত্রী জানান, যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, তারা ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিয়েছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো কারও কারও বাল্য বিয়ে হয়ে গেছে। যদিও বাল্য বিয়ে হওয়া উচিত ছিল না। এবং আইনত তার যা যা ব্যবস্থা নেওয়ার সেটা করা উচিত। কিন্তু সেই মেয়েরা যেখানেই থাকুক তারা যেন স্কুলে ফেরত আসে। তাদের পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে শিক্ষকদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মিলন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. শহীদ উল্লাহ প্রমুখ।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9