শিক্ষকদের বদলি নিয়ে সভা চলছে, এখন পর্যন্ত যে আলোচনা হলো

২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ PM
শিক্ষক

শিক্ষক © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে গুরুত্বপূর্ণ সভা চলছে। সভায় উপস্থিত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিজেদের মতামত জানাচ্ছেন। অধিকাংশ কর্মকর্তাই দ্রুত বদলির ফল প্রকাশের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বলে জানা গেছে। 

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সভাটি শুরু হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, তিন অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত রয়েছেন।

সভা সূত্রে জানা গেছে, সভাটি সঞ্চালনা করছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব জহির উদ্দিনকে নীতিমালা উপস্থাপন করছিলেন, এ সময় ভারপ্রাপ্ত সচিব সরাসরি প্রশ্নোত্তর পর্ব শুরুর পরামর্শ দেন। পরে সভায় আগত প্রতিষ্ঠানপ্রধানরা নিজেদের মতো করে মতামত জানানো শুরু করেন। 

সভায় একটি প্রতিষ্ঠানের প্রধান জানান, প্রত্যন্ত অঞ্চলের একজন প্রধান শিক্ষক বদলি হয়ে ঢাকার নামকরা কোনো প্রতিষ্ঠানে বদলি হয়ে আসলে তিনি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন কিনা। তখন সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, যেহেতু প্রতিষ্ঠান প্রধান, সেহেতু দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না। 

পছন্দের প্রার্থীর পরাজয়, দুধ দিয়ে গোসল করে ছাড়লেন জামায়াত
  • ২৮ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
  • ২৮ অক্টোবর ২০২৬
কপাল পুড়ল টিকটকার দুলাভাইকে বিয়ে করা শ্যালিকা পূর্ণিমার
  • ২৮ অক্টোবর ২০২৬
রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল সম্মিলিত শিক্ষার্থী জোট
  • ২৮ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমান…
  • ২৮ অক্টোবর ২০২৬
সৌদির তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দ…
  • ২৮ অক্টোবর ২০২৬