শুধু পরীক্ষায় ভালো ফল করলে হবে না, সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত থাকতে হবে: শিক্ষামন্ত্রী

০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে  ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফলের দিকে মনোযোগী না হয়ে সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাই, নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। এজন্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না বরং সহশিক্ষা কার্যক্রমেও নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ দল আরও বড় সাফল্য অর্জন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে, গত ৪ থেকে ১২ জুলাই কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৯৫টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশ দল একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ ও একটি সম্মানসূচক পদক অর্জন করে।  

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950