শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত
দেশের আরও তিনটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নাম পরিবর্তনের প্রস্তাব পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জের রূপগঞ্জের বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়, বগুড়ার বগুড়া পৌর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।
এর মধ্যে বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ছাত্তার জুট মিলস মডেল হাই স্কুল’, বগুড়া পৌর হাই স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, বগুড়া’ এবং লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট’ করার প্রস্তাব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৩.০৭.২০২৩ তারিখের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) অনুচ্ছেদ ১৪.৫ অনুযায়ী উল্লিখিত প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব সুপারিশসহ প্রতিবেদন এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
