সংসদে ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান-পদায়ন নিয়ে বললেন শিক্ষামন্ত্রী

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM
প্রাথমিকের সহকারী শিক্ষক

প্রাথমিকের সহকারী শিক্ষক © সংগৃহীত

নিয়োগের জন্য নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের জবাব দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এ ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত সহকারী শিক্ষকগণ ২০২৬ সালের ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং ২০২৬ সালের ৪ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে।

তিনি বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৭৩/২০২৩ এর মামলাটি নিষ্পত্তি হওয়ায় পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদসমূহ পূরণের কার্যক্রম চলমান রয়েছে।

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬