অবসর সুবিধার টাকা পেতে নতুন নির্দেশনা

২২ আগস্ট ২০২৬, ০৯:৪৩ PM
অবসর সুবিধা বোর্ড

অবসর সুবিধা বোর্ড © ফাইল ছবি

অবসর সুবিধা বোর্ডে চলতি বছরের জুলাই পর্যন্ত জমা হওয়া আবেদনগুলোর মধ্যে যারা এখনো অবসর সুবিধা পাননি, তাদের টাকা পেতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টদের একাধিক কাগজপত্র জমা দিতে হবে।

সম্প্রতি অবসর সুবিধা বোর্ডের পরিচালক ড এস এম আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
 
নির্দেশনার তথ্য অনুযায়ী, শিক্ষক/কর্মচারীর ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, এনআইডি কপি, এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিতে হবে। মৃত্যুজনিত আবেদনের ক্ষেত্রে অনলাইন মৃত্যু সনদ, ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতা হস্তান্তর পত্র, ওয়ারিশ সনদ, নমিনির ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, নমিনির এনআইডি ও নমিনির (নিজ) এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিতে হবে। এ ছাড়া ইনডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার এবং জমার তারিখ উল্লেখ করতে হবে।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের প্রবাসী কল্যাণ ভবনের অবসর সুবিধা বোর্ডের অফিসে এসব কাগজপত্র জমা দিতে হবে। স্কুলের শিক্ষকদের ১৪১৫ ও ১৪২১, কলেজ ও কারিগরি শিক্ষকদের ১৪১৬ ও ১৪২১, মাদ্রাসার জন্য ১৪১৩ ও ১৪২১ নম্বর কক্ষে কাগজপত্র জমা দিতে হবে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950