নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভাবে

০৫ আগস্ট ২০২৬, ০২:৫৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০২:৫৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

রাজধানীর নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়মে পরিবর্তন আনা হচ্ছে না। আগের নিয়মেই অর্থাৎ ভর্তি পরীক্ষার মাধ্যমেই এ কলেজগুলোতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ঐতিহ্যবাহী এ কলেজগুলো শুরু থেকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে আসছে। নতুন করে কোনো সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়ার পক্ষে নয় মন্ত্রণালয়। এজন্য আগের মতোই পরীক্ষার মাধ্যমে এ কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি চলমান রাখার পক্ষে মন্ত্রণালয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রতিষ্ঠানগুলো তাদের মতো করেই শিক্ষার্থী ভর্তি করাবে।’

গত কয়েক বেশ বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে চার্চ পরিচালিত এই চারটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল।

এদিকে আগামী (২০২৭) শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দু-এক দিন আগেই এ বছরের ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। এখনই এ বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না।

গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬
যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রূপকথা গড়া কেপ ভার্দের কোচ এবার মরক্কোর ক্লাবে
  • ০৫ আগস্ট ২০২৬
কনটেন্ট  ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা 
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসির ফল নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভা কাল
  • ০৫ আগস্ট ২০২৬
চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, অতঃপর...
  • ০৫ আগস্ট ২০২৬