আগে বদলি পরে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

০৩ আগস্ট ২০২৬, ০৭:২৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যকার রুদ্ধদ্বার সভা শেষ হয়েছে। সভায় শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর পর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষকদের বদলি শেষ হওয়ার পর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গেছে।

সোমবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভা সন্ধ্য সাড়ে ৬টার কিছু আগে শেষ হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র জানিয়েছে, প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার মতামত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. মিলন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরুর পরামর্শও দিয়েছেন। এছাড়া ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে যারা ভুল চাহিদায় সুপারিশ পেয়েছিলেন তাদের প্রতিস্থাপনের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া আগে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত একটি দপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'এনটিআরসিএ তাদের বিদ্যমান সমস্যাগুলো সভায় উপস্থাপন করেছে। চাকরিপ্রার্থীদের আন্দোলনসহ অন্যান্য বিষয় তুলে ধরেছেন। সভায় বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে, দ্রুত আপনারা বিষয়গুলো জানতে পারবেন।'

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950