অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার

২৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ PM
ড. মো. আখতার হোসেন খান।

ড. মো. আখতার হোসেন খান। © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান উপাচার্য ড. মো. আখতার হোসেন খান। রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. আখতার হোসেন খানকে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিরের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী তিনি তাঁর দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান পদে থাকাকালীন তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর ৭(৪) ধারা অনুযায়ী পদমর্যাদা এবং প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতাদি ও পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। চেয়ারম্যান পদে তাঁর মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

জানা যায়, অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। পরবর্তীতে তিনি ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে উপাচার্য হিসেবে যোগদান করেন। 

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৮২ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। সেখানে অধ্যয়নকালে তিনি ‘নিল অ্যান্ড ফ্লোরেন্স ই মোরহাউস’ ও ‘রসকো এলিস, জুনিয়র’ গ্র্যাজুয়েট স্কলারশিপের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পান এবং আন্তর্জাতিক বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন।

১৯৯৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে সিলেকশন গ্রেড (গ্রেড-১) অধ্যাপক হন। কর্মজীবনে তিনি অমর একুশে হলের প্রাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ডুটা) পরপর দুই মেয়াদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার বহু গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

ছাত্রলীগ নেতা-নেত্রী থেকে ঢাবির কর্মকর্তা-কর্মচারী, ককটেল ফ…
  • ১১ নভেম্বর ২০২৬
‘কত বড় বেকুব হলে একজন মানুষ বলতে পারে আমি স্বামী-স্ত্রীর চা…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়
  • ১১ নভেম্বর ২০২৬
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের…
  • ১১ নভেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ, দেখুন এ…
  • ১১ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতায় বউ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950