১৩ জুলাই অনুপস্থিত পরীক্ষার্থীরাই শুধু পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন: শিক্ষামন্ত্রী

২৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন।

ড. আ ন ম এহছানুল হক মিলন। © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ১৩ জুলাই অনুষ্ঠিত তিনটি বিষয়ের পুনঃপরীক্ষায় শুধু সেদিন অনুপস্থিত পরীক্ষার্থীরাই অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার দুপুরে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ১৩ জুলাই অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। তবে সেদিন যারা পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা পুনঃপরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।

পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ফল খারাপ হওয়ার কারণে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এটা সম্ভব নয়। যারা পরীক্ষা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে যে ভুল ছিল, সেটার জন্য সবাইকে নম্বর দেওয়া হবে। এরপর আর কোনো কথা নেই।’

গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যেই চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরদিন দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শিক্ষা মন্ত্রণালয় ওই দিনের তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬