এনটিআরসিএর শিক্ষক নিয়োগ নিয়ে ডাকা সভা স্থগিত

১৫ জুলাই ২০২৬, ০৭:৩৮ PM
এনটিআরসিএ ও সরকারি লোগো

এনটিআরসিএ ও সরকারি লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে সভা ডেকেছিল শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভাটি স্থগিত করা হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, এনটিআরসিএর শিক্ষক নিয়োগ নিয়ে ডাকা সভা স্থগিত করা হয়েছে। সভার তারিখ পরবর্তীতে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

সভা স্থগিতের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তাদের দাবি ‘অনিবার্য’ কারণে সভা স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সকাল ১১ টায় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে (কক্ষ নং-১৮১৫ ভবন-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) সভা অনুষ্ঠিত হবে।’

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধসহ); আইন ও বিচার বিভাগের সচিব (যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধসহ); কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব (যুগ্মসচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধ সহ); জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সকল উইংয়ের অতিরিক্ত সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব ); শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক;  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান; জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছিল।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬